ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ১০ মিনিট পর ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।